সাতসকালে শালবনির তিলাবনি গ্রামে ঢুকলো দাঁতাল হাতি, আতংকিত গ্রামবাসীরা - The News Lion

সাতসকালে শালবনির তিলাবনি গ্রামে ঢুকলো দাঁতাল হাতি, আতংকিত গ্রামবাসীরা




দি নিউজ লায়ন ; বেশ কয়েক মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক গ্রামে  দলমা থেকে আসা হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে।হাতির তাণ্ডব এর ফলে ক্ষতি হয়েছে বিঘার পর বিঘার জমির ফসল, প্রান গেছে বেশ কয়েকজনের, পাশাপাশি আহত হয়েছে বেশ কয়েকজন। শুক্রবার সাত সকালে একটি দলছুট হাতি গ্রামের ঢুকে যাওয়া কে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর  জেলার শালবনি ব্লকের তিলাবনি গ্রামে।


স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে একটি দলছুট হাতি  তিলাবনি গ্রামে প্রবেশ করায়  গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।হাতি গ্রামে ঢুকে  ক্ষতি করেছে ধানের গাদা সহ জমির আলু। যার  ফলে গ্রামবাসীরা রীতিমতো ক্ষিপ্ত হয়ে পড়েছে বন দফতরের উপর। ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির ফলে কার্যত মাথায় হাত পড়েছে এলাকার চাষীদের ।গ্রামবাসীরা তাদের ফসলের ক্ষতিপূরণের জন্য বন দফতরের কাছে আবেদন জানিয়েছে।


 কবে ক্ষতি পুরণ পাবে তা নিয়ে চাষীরা চিন্তায় রয়েছেন।শুক্রবার সাতসকালে যে ভাবে তিলাবনি গ্রামে একটি হাতি ঢুকে তাণ্ডব চালায় ,তা দেখে হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা।গ্রামবাসীরা হাতিটিকে তাড়া করে শুক্রবার বেলা দশটা নাগাদ গ্রাম থেকে স্থানীয় জঙ্গল এর দিকে পাঠায়।


তবে হাতিগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য  বনদপ্তর চেষ্টা করছে বলে বন দফতরের আধিকারিকরা জানান।বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দাদের জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.